ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীতারামপুর তিতাস নদীতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে মসজিদের ইমাম ও ৯ম শ্রেণির ছাত্রীসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। পুলিশ ও যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, নবীনগর থেকে বুধবার দুপুরে ২০/২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা পাশ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ইউনিয়নের বাঁশগাড়ি যাচ্ছিল। পথিমধ্যে শ্রীতারামপুর নামকস্থানে বিপরীত দিকে আসা নৌকার মুখোমুখি সংঘর্ষে নৌকাটি তলিয়ে যায়। এতে দুইজন মারা যায়। নিহতরা হচ্ছেন নরসিংদীর মির্জাচর গ্রামের ওমর ফারুক মিয়ার ছেলে হাফেজ মাহমুদুল্লাহ (২২) ও রাত্রি চৌধুরী (১৫)। নবীনগর উপজেলার বড়াইল গ্রামের প্রহল্লাহ মেয়ে। সে বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। নিহত রাত্রির মা সন্ধ্যা রানী বলেন, আমার মেয়ে স্কুলে ছুটি নিয়ে দাদা বাড়ি বাঁশগাড়ি যাচ্ছিল। নৌকায় ২০-২৫ জন লোক ছিল। নিহত মাহমুদ উল্লহ চাচাতো ভাই কান্নাজনিত কন্ঠে বলেন, সে হাফেজিয়া পড়া শেষ করে একটি মসজিদে ইমামতি করতেন। নবীনগর থানার ওসি তদন্ত মোহাম্মদ সোহেল বলেন, ট্রলার ডুবির ঘটনায় দুই জন মারা গেছে। এ ঘটনায় ১ জন নিখোঁজ রয়েছেন। নৌকা ডুবির পর নৌকার মাঝিসহ সকলে পালিয়ে গেছে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments