নজরুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি);
বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় বিনেরপোতা আব্দুর রহমান কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অজিত কুমার রাজবংশী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় খেতমজুর ইউনিয়নের কার্যকরি সভাপতি কেন্দ্রীয় পলিট ব্যুরো'র সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিপদ মন্ডল, আব্দুল করিম, হাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ, সদস্য সংগ্রহের লক্ষ্য মাত্রাসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির সম্মেলনের তারিখ নির্ধারনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বক্তারা অবিলম্বে চাঁদা বিহিন পেনশন স্কীম ও পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু, খেতমজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা, বেঁচে থাকার জন্য ন্যায্য মজুরি বাস্তবায়নের দাবি জানান এবং সম্মেলনকে সফল করার জন্য সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্মল সরকার। প্রেস বিজ্ঞপ্তি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments