আন্তর্জাতিক ডেস্ক: ক্রিমিয়ায় রাশিয়ান জাহাজে ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া শনিবার ইউক্রেন থেকে গুরুত্বপূর্ণ শস্য রপ্তানির অনুমতি দেয়া যুগান্তকারী চুক্তি স্থগিত করেছে।
রাশিয়ান সেনাবাহিনী কৃষ্ণ সাগরে তাদের নৌবহরে ব্যাপক ড্রোন হামলার জন্য কিয়েভকে অভিযুক্ত করার পর রাশিয়া এই ঘোষণা দিয়েছে। ইউক্রেন এই অভিযোগকে ‘মিথ্যা অজুহাত’ হিসাবে চিহ্নিত করেছে এবং জাতিসংঘ চুক্তিটি সংরক্ষণের আহ্বান জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পদক্ষেপকে ‘সম্পূর্ণ আপত্তিকর’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন এটি কেবল ‘অনাহার বৃদ্ধি’ করতে সহায়তা করবে।
যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী খাদ্য সংকট কমাতে খাদ্য শস্য রফতানি চালু রাখতে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে গত জুলাইয়ে গুরুত্বপূর্ণ এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় ইতিমধ্যেই নয় মিলিয়ন টনেরও বেশি ইউক্রেনীয় শস্য রপ্তানি করার অনুমতি দিয়েছে এবং নভেম্বর ১৯ এ চুক্তিটি নবায়ন করার কথা ছিল।
একটি তুর্কি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, আঙ্কারাকে রাশিয়ার স্থগিতাদেশের বিষয়টি ‘আনুষ্ঠানিকভাবে অবহিত’ করা হয়নি, অন্যদিকে ইউক্রেন এবং জাতিসংঘ চুক্তিটি কার্যকর রাখার জন্য চাপ দিয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা টুইটারে বলেছেন, ‘আমি রাশিয়াকে তার ক্ষুধার খেলা বন্ধ করার এবং তার বাধ্যবাধকতা পূরণে পুনরায় প্রতিশ্রুতি দেওয়ার দাবি জানাতে সকল রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার পদক্ষেপকে ‘আফ্রিকা ও এশিয়ায় বড় আকারের দুর্ভিক্ষের হুমকি ফিরিয়ে দেওয়ার জন্য রাশিয়ার সুষ্পষ্ট অভিপ্রায়’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘শুধু আজকেই দুই মিলিয়ন টনেরও বেশি খাদ্য শস্য রফতানি পথে সমুদ্রে রয়েছে। এর মানে হল এই শস্য খুবই খারাপ পরিস্থিতিতে থাকা ৭০ লাখ লোকের জন্য খাদ্য সহায়তা করবে।’
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ‘কৃষ্ণ সাগর দিয়ে খাদ্যশস্য রফতানি উদ্যোগ ক্ষতিগ্রস্ত করে এমন কোনো পদক্ষেপ থেকে সকল পক্ষের বিরত থাকা অত্যাবশ্যক, এটি একটি গুরুত্বপূর্ণ মানবিক প্রচেষ্টা’।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সিতে আইআরজিসি হামলার পর যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে তৃতীয় দফায় ইরানে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
সব মন্তব্য
No Comments