রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রায়েরহাট সংলগ্ন প্রসাসীর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউসুফ হাওলাদার (২৭) নামের এক টাইলস মিস্ত্রির হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, ১১ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বানারীপাড়া পৌরশহরের রায়েরহাটে সুইজারল্যান্ড প্রবাসী মোঃ সেলিম আহম্মেদ হাফেজের বাসায় টাইলস মিস্ত্রি জাকির হোসেনের সহকারী (হেলপার)
হিসেবে ইউসুফ টাইলসের কাজ করছিলেন। এ সময় ইউসুফ হাত ও পা ভিজা অবস্থায় পানির মটরপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়েন।
অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের দক্ষিণ শাখারিয়া গ্রামের মৃত মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ ইউসুফ বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন বলে জানায় এলাকাবাসী।
পিতার মৃত্যুর পরে সংসারের হাল ধরেছিলেন বুদ্ধি প্রতিবন্ধি ইউসুফ। তার মা এবং প্রতিবন্ধী ও পক্ষাঘাতগ্রস্থ বোনের একমাত্র ভরসা ছিলেন তিনি। ইউসুফকে হারিয়ে মা ও বোন পাগলপ্রায়। তার এ মর্মান্তিক অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন টাইলসের কাজ করতে গিয়ে পানির মটর পাম্প চালু করতে গিয়ে অসাবধানতাবশত ইউসুফের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তার পরিবারের কোন অভিযোগ না থাকায় যথাযথ আইনী প্রক্রিয়ায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments