সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।
সোমবার (২রা অক্টোবর) বেলা ১১টায় পুন্ডরী আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন, কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু, পুন্ডরী আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিকুল কবীর দুলু, অধ্যক্ষ মাওলানা মো. হজরত আলী প্রমুখ।
এরপর বেলা ১২টায় কলম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও দুপুর ২টায় কালিনগর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments