স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অপরাধ দমনে এবং ট্রাফিক সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে গত মার্চ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত মোট ৫৫৫৮টি মামলা নিষ্পত্তি করেছে। এই সময়ে ২৫৯টি বিশেষ অভিযানে ১১৩২৩ জন আসামি গ্রেফতার হয়েছে। এর মধ্যে ২৭৭১ জন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং মোট ৩৫ লক্ষ ৫ হাজার ১৩০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছন।
ডিএমপি হেডকোয়ার্টার্স সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সর্বনিম্ন শাস্তি হিসেবে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত ছিল। ঢাকা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি নিয়মিতভাবে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করছে। এই সংক্ষিপ্ত বিচার পদ্ধতির মাধ্যমে ভুক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন।
ঢাকা মহানগর পুলিশ অপরাধ দমনে বদ্ধপরিকর। এই কার্যক্রমের মাধ্যমে নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ক্রমাগত কাজ করে যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments