ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জরুরি হস্তক্ষেপ করেছে। ডিপিডিসির কারিগরি সহায়তায় গত ৯ জুলাই রাত ১১টায় মূল ট্রান্সফরমার চালু এবং ১০ জুলাই রাত ৮টা ২ মিনিটে পুরো আবাসনের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ সচল করা হয়েছে।
ডিপিডিসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনওসিএস আদাবরের আওতাধীন জাপান গার্ডেন সিটি একটি ৩৩ কেভি ভোল্টেজের সম্মানিত আবাসিক গ্রাহক, যার অনুমোদিত লোড ৯ হাজার ৪০০ কিলোওয়াট। উক্ত গ্রাহক প্রাঙ্গণে ২৬টি আবাসিক ভবন ও ‘টোকিও স্কয়ার’ নামে একটি শপিং মল রয়েছে। আবাসনটির বিদ্যুৎ সরবরাহ জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের মালিকানাধীন নিজস্ব ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয়। ডিপিডিসি শুধু উপকেন্দ্রের ইনকামিং পয়েন্ট পর্যন্ত ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ করে। উপকেন্দ্রের অভ্যন্তরীণ পাওয়ার ট্রান্সফরমার, ১১ কেভি বাসবার, সার্কিট ব্রেকার ও বিতরণব্যবস্থার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের।
ঘটনার বিবরণ: গত ৭ জুলাই ২০২৬ তারিখ রাত ৩টা ৩১ মিনিটে গ্রাহকের নিজস্ব উপকেন্দ্রের অভ্যন্তরীণ ত্রুটির কারণে ১১ কেভি ইনকামিং ব্রেকার ফ্ল্যাশিং হয় এবং ফিডার ট্রিপ করে। ডিপিডিসি তাৎক্ষণিকভাবে জরুরি শাটডাউন ও বিকল্প সোর্স থেকে ট্রায়াল দিলেও গ্রাহক প্রান্তের ত্রুটির কারণে লাইন সচল করা যায়নি। ডিপিডিসির যৌথ পরিদর্শনে গ্রাহকের ১১ কেভি বাসবারে প্রচুর কার্বন ও ময়েশ্চার এবং টি-১ ট্রান্সফরমারে ত্রুটি ধরা পড়ে।
ডিপিডিসির পদক্ষেপ: বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ ছিল গ্রাহক কর্তৃপক্ষের নিজস্ব ১০/১৪ এমভিএ ট্রান্সফরমার বিকল এবং ১১ কেভি বাসবার ও সংশ্লিষ্ট যন্ত্রে কারিগরি ত্রুটি। গ্রাহক কর্তৃপক্ষ দক্ষ জনবল বা কারিগরি প্রতিষ্ঠান নিয়োগ না করায় মেরামত কাজে ধীরগতি দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিপিডিসি জরুরি সভা করে।
পরবর্তীতে ঢাকা-১৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজের নির্দেশনায় একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। তবে ডিপিডিসি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ও জনবল দিয়ে উপকেন্দ্রের অভ্যন্তরীণ কারিগরি কাজ সম্পন্ন করে রাখে। গ্রাহক কর্তৃক নিয়োজিত প্রতিষ্ঠান উপকেন্দ্রের পরীক্ষা-নিরীক্ষা করে। প্রাপ্ত টেস্ট রিপোর্ট ও গ্রাহকের আবেদনের পর গত ৯ জুলাই রাত ১১টায় ৩৩/১১ কেভি ট্রান্সফরমার সফলভাবে চালু করা হয়।
বর্তমান অবস্থা: ডিপিডিসি কর্তৃক লাইন চালুর পর জাপান গার্ডেন সিটির অধিকাংশ ভবনের বিদ্যুৎ সরবরাহ সচল হলেও তাদের নিজস্ব একটি ১১ কেভি ফিডারের অভ্যন্তরীণ ত্রুটির কারণে কিছু ভবনে সংযোগ দিতে বিলম্ব করে কর্তৃপক্ষ। অবশেষে ১০ জুলাই রাত ৮টা ২ মিনিটে পুরো আবাসনের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ সচল হয়েছে।
ডিপিডিসি জানিয়েছে, গ্রাহক প্রান্তে ৩৩ কেভি প্রটেকশন সিস্টেম না থাকায় যেকোনো বড় ত্রুটি ডিপিডিসি সিস্টেমের জন্য ঝুঁকিপূর্ণ। এ প্রেক্ষিতে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষকে তাদের নিজস্ব উপকেন্দ্র ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি নিয়মিত রক্ষণাবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
ডিপিডিসি সম্মানিত আবাসিকদের ধৈর্য, সহযোগিতা ও সহনশীলতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং জনস্বার্থে নিরাপদ, নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও পরামর্শ প্রদান অব্যাহত রাখার কথা জানিয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments