স্টাফ রিপোটার: আজ ২৫ মার্চ ২০২৪, সোমবার, গণহত্যা দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র উদ্যোগে আলোক প্রজ্জ্বালন ও সংক্ষিপ্ত সমাবেশ সন্ধ্যা ৭টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে অনুষ্ঠিত হয়েছে।
আলোক প্রজ্জ্বালন পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। সমাবেশ শেষে শপথবাক্য পাঠ করান সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম। সমাবেশে সিপিবি’র কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এম আকাশ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মন্টু ঘোষসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নেতৃবৃন্দ বলেন, শহীদদের স্বপ্ন এখনো পূরণ হয়নি। দেশে এখন পাকিস্তানী ভাবাদর্শ, অর্থনীতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, ধনবৈষম্য ও শ্রেণি বৈষম্য প্রতীয়মান। গণতন্ত্র-ধর্মনিরপেক্ষতা-জাতীয়তাবাদ-সমাজতন্ত্রের অঙ্গীকার থেকে দূরে সরে গেছে শাসকগোষ্ঠী।
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করা হয়েছে, সমাজতন্ত্র নির্বাসিত। অন্যদিকে রাষ্ট্রধর্ম সংবিধানে জেঁকে বসেছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে যোগসাজশে শিক্ষাব্যবস্থা ও পাঠ্যসূচি সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, কমিউনিস্টরা জাতীয় কর্তব্য ও শ্রেণির কর্তব্য সম্পাদন করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবে। বক্তারা দেশের বাম-প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে অবস্থান নিয়ে ৭১’র চেতনায় মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করার আহবান জানান। সেই সাথে নেতৃবৃন্দ অবিলম্বে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যা দিবসকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানান।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments