ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফ উপজেলার চাকমারকুল২১নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে৬০টি ঘর পুড়ে ছাই।
সোমবার (২৪ এপ্রিল ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউপি চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
চাকমারকুল ২১ নম্বর ক্যাম্প মাঝি নাসির উদ্দীন জানান, হঠাৎ সোমবার রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পে আগুন জ্বলতেছে। যখন আগুন জ্বলে উঠলো আমরা সাথে সাথে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এবং বাড়িতে থাকা লোকজনকে নিরাপদে নিয়ে যেতে থাকি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় প্রায় ৬০টি ঘর, ১টি মসজিদ, ৩টি লার্নিং সেন্টার, ১টি ব্রাকের স্টোর রুম পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হল ১৫০টি পরিবার।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ ইমদাদুল ইসলাম জানান, ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনাটি জানার পর আমরা আমাদের টিম নিয়ে দ্রুত আসার পর প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কতটি ঘর পুড়ছে এখনো বিস্তারিত জানা যায়নি।
টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ভূমি) মো. এরফালুন হক চৌধুরী বলেন, চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের একটি এনজিও’র নারী কেন্দ্রে আগুন লেগেছে।আগুন নিয়ন্ত্রণে থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আমাদের সময়. কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments