স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন এবং সেই বিধান অনুযায়ীই এবারও রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন।
তিনি আরও জানান, আগামীকাল (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সংসদের কার্যক্রম ও প্রথম অধিবেশন ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, সংবিধানের বিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সাংবিধানিক রীতি রয়েছে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments