ডেস্ক রিপোর্ট: উত্তর-পূর্ব নাইজেরিয়ায় ১২ বছরের সহিংসতায় প্রায় সাড়ে তিন লাখ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এত সংখ্যক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগ শিশু এবং বয়স পাঁচ বছরের নিচে।
নাইজেরিয়ায় সহিংসতা ও এর প্রভাব নিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) করা জরিপের প্রতিবেদন বৃস্পতিবার (২৪) প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সহিংসতায় যে প্রাণহানি ঘটেছে তা ধারণার চেয়েও ১০ গুণ বেশি।
আল-জাজিরা জানায়, ২০০৯ সালে নাইজেরিয়ার সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এই অঞ্চলে সহিংসতা শুরু করে। তারা সেখানে ২০ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে এবং বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। এতে লাখ লাখ মানুষকে সাহায্য নির্ভর হতে হয়েছে। সহিংসতা শেষ হওয়ার কোনো চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না এখনো।
জাতিসংঘ জানায়, সহিংসতায় নিহত সাড়ে তিন লাখের মধ্যে প্রায় তিন লাখ ২৪ হাজারই ছোট শিশু। অর্থাৎ নিহত প্রতি ১০ জনের নয় জনই ছোট শিশু। প্রতিদিন গড়ে সেখানে ১৭০ জন করে মানুষ প্রাণ হারাচ্ছেন। সহিংসতায় প্রায় তিন লাখ ১৪ হাজার মানুষ নিহত হয়েছেন পরোক্ষ কারণে।
সহিংসতার কারণে দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে করে কৃষি উৎপাদন ও বাণিজ্য কমেছে। খাবার সংকট দেখা দিয়েছে। ঝুঁকিতে পড়েছেন তারা যারা কৃষির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে।
জাতিসংঘের প্রতিবেদন বলছে, বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ খাদ্য সংকট, স্বাস্থ্যসেবা, আশ্রয়ণ এবং সুপেয় পানির অভাবে ভুগছে। তাদের মধ্যে শিশুরা বেশি ভুক্তভোগী। আরও এক দশক সহিংসতা চললে এই সংখ্যা আরও ১৫ লাখ ছাড়াবে।
কেবল উত্তর-পূর্ব নাইজেরিয়াতেই এক কোটি ৩১ লাখ মানুষ সহিংসতায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮৭ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।
বোকো হারাম ২০১৬ সালে দুই ভাগে ভাগ হয়ে যায়। এদের এক ভাগ ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ত’র-আইএসআইএল (আইএসআইএস) সঙ্গে জোট বাঁধে। এই গোষ্ঠীই এখন বেশি ভয়ঙ্কর। সামরিক অভিযান চালমান থাকলেও তারা প্রতিবেশি ক্যামেরুন, চাদ ও নাইজারে হামলা ও সহিংসতা অব্যাহত রেখেছে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ‘কিল লিস্টে’ তিনি এক নম্বরে আছেন এবং যেকোনো সময় প্রাণ হারাতে পারেন। ন্যাটো সম্মেলনে তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট ...
সব মন্তব্য
No Comments