মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্য থেকে ৯৯ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: সালেহ আহম্মেদ। তাঁর প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের প্রার্থী পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: কামাল হোসেন পেয়েছেন ৯৩ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্যের প্রার্থী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের প্রার্থী ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল আলম পেয়েছেন ৮৫ ভোট।
গতকাল রোববার (২৯ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতি ক্লাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দিবাগত রাত ১০ টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. নিশীথ কুমার।
নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়লাভ করেছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্য।
সহসভাপতি পদে ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মো: ফায়েকুজ্জামান মিয়া। যুগ্ম সম্পাদক পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো: বদরুল ইসলাম ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ৯৫ ভোট পেয়েছেন কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. গোলাম ফেরদৌস। প্রচার সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: আরিফুজ্জামান রাজিব ৯৮ ভোটে জয় পেয়েছেন। ৯৫ ভোট পেয়ে দপ্তর সম্পাদক হয়েছেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সোলাইমান হোসেন মিন্টু।
এছাড়াও ৮ টি সদস্য পদে ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আলী খান (১১৫), বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহমান (১১৩), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মর্তুজা আহমেদ (১০৯), ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান (১০৬), গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. সমীর চন্দ্র রায় (৯৬), বঙ্গবন্ধু ইনিস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজের সহকারী অধ্যাপক সহকারী অধ্যাপক সোহানা সুলতানা (১০২), এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: মেহেদি হাসান বাবু (১০৫), এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোছাঃ হুর-ই-জান্নাত (৯৩) নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে ১৫ টি পদে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ থেকে মোট ৩০ জন প্রতিদ্বন্দীতা করছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments