মেহেন্দিগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি: মেহেন্দিগঞ্জে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র প্রধান কর্মশালা, বৃক্ষরোপন কর্মসূচি ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গ্রামীণ ব্যাংক ভোলা জোনের আওতাধীন মেহেন্দিগঞ্জ এরিয়ার, মেহেন্দিগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্র প্রধানদের কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার এস.জি.এম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল হালিম খান।
গ্রামীণ ব্যাংকের মেহেন্দিগঞ্জ শাখা ব্যবস্থাপক অশোক কুমার বিশ্বাস'র সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক মেহেন্দিগঞ্জ শাখার মোঃ কাওসার হোসেন, নিজাম উদ্দিন, শাহাবউদ্দিন, নজরুল ইসলাম, অসীম চন্দ্র হালদার, শুভ সাহ্, আমিনুল ইসলাম সহ অত্র শাখার সদস্যবৃন্দ।
এসময় বক্তারা গ্রামীণ ব্যাংকের কার্যক্রমকে আরো বিস্তৃত করার লক্ষ্যে সক্রিয়ভাবে মাঠপর্যায়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন এবং দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি-২০২৩ উপলক্ষ্যে সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহবান জানান।
পরে অতিথিবৃন্দ গ্রামীণ ব্যাংক মেহেন্দিগঞ্জ শাখার সদস্যদের সন্তানদের মধ্য থেকে ৮জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেন এবং উপস্থিত সকল সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments