ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী রয়াল এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন ছেড়েছেন। সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রাে বিমান বন্দর ছেড়ে বাংলাদেশর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এতথ্য নিশ্চিত করেছেন।
প্রায় চার মাস পর আমাগীকাল দেশে ফিরছেন বেগম জিয়া। সঙ্গে রয়েছে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান । মঙ্গলবার (৬মে) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
তার আগে বেগম খালেদা জিয়ার সফরসঙ্গীসহ বাসা থেকে আগে বিমান বন্দর উদ্দেশ্য রওনা দেন বলে জানিয়েছেন ড. এ জেড এম জাহিদ হোসেন।
এরই মধ্যে ঢাকায় তাকে বরণ করার জন্য জিয়া পরিবার ও বিএনপি সব ধরণের প্রস্তুতি নিচ্ছেন। ধোয়ামোছার কাজ চলছে গুলশানের বাসা ফিরোজায়। মসক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিং সম্পন্ন করা হয়েছে। নতুন করে রং করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত নিশান প্যাট্রল গাড়িটি। লাগানো হয়েছে বুরেটপ্রুফ গ্লাস।
বেগম জিয়া দেশে ফেরার পর নেতাকর্মীরা সড়কের দুইপাশে দাঁড়িয়ে নেত্রীকে অভ্যর্ত্থনা জানাবেন। ইতিমধ্যে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। দলের নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরসহ সকল সহযোগী ও গনসংগঠন ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
বিমানবন্দর থেকে বাসার পথে পথে বেগম জিয়ার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুতি নিয়েছেন। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন।
এদিকে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ১৭ বছর পর দেশে ফিরছেন। ঢাকায় ফিরে উঠবেন ধানমন্ডির পৈত্রিক বাসায়। জিয়া পরিবারের সদস্য হিসেবে ইতিমধ্যে তার নিরাপত্তার জন্য পুলিশের মহাপরিচালকের কাছে আবেদন করেছেন তিনি।
চতলি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য এয়া এম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডনে পৌঁছে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। ১৭ দিন চিকিৎসা শেষে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন বিএনপি চেয়ারপারসন। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments