নেত্রকোনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান ও এস এম মনিরুজ্জামান দুদু, সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু।
এ ছাড়া সভায় জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কি, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ ফকির ও রাজু আহমেদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আশিকুর রেজা, জেলা জাসাসের আহ্বায়ক সাদমান পাপ্পু ও সদস্য সচিব গজনবী চয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক ফারুক মীর, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী, সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তারা নেতাকর্মীদের মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নারীদের পোশাক ও বোরকা পরে চুরি করতে গিয়ে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি, দুই পরিবারের ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল একতা ...
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে।ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের পদ-পদবি ও নেতৃত্ব নিয়ে দলীয় বি ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
সব মন্তব্য
No Comments