বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠিতে পূর্ববিরোধ ও দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে নাঈম মৃধা (২০) নামের এক কলেজ শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের সৈয়দকাঠি গ্রামের বাসিন্দা ও বরিশাল হাতেমআলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম মৃধা বাদী হয়ে একই এলাকার আক্তার হোসেন মৃধা, রফিকুল ইসলাম মৃধা ,শান্ত মৃধা ও আসিফ মুন্সীকে আসামী করে বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। এদের মধ্যে রফিকুল ইসলাম মৃধা বরিশাল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, আসামীরা নাঈম মৃধাকে তার দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাই আল-আমিন মৃধার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা এনে দিতে গত বেশকিছুদিন ধরে চাপ দিয়ে আসছিলো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত শুক্রবার ( ১৮ অক্টোবর) বিকালে নাঈম মৃধাকে স্থানীয় একতারহাটে পেয়ে আসামীরা অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার উদ্দেশ্যে বেদম মারধর করেন। এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে নাঈমকে খুন-জখমের হুমকি দিয়ে তারা চলে যায়। পরে তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
সন্ত্রাসী প্রকৃতির আসামীদের ভয়ে নাঈম মৃধা বর্তমানে চরম আতঙ্কে দিনাতিপাত করছেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর মোমিন উদ্দিন বলেন ,তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments