মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশরাফ হোসেন,কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী আমজাদ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক মোঃ আশরাফ শেখ, সাংবাদিকবৃন্দ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির ঐতিহ্য তুলে ধরে শোভাযাত্রা, লাঠি খেলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা চত্বরে দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়। পরে পৃথকভাবে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে এক শোভাযাত্রা বের করা হয়।
এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল,উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন,পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান পান্না সহ দলের অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments