বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: 'কোথাও আঘাত ছাড়া অগ্রসর সূর্যালোক নেই' এই স্লোগানকে ধারণ করে আজ (২৬ এপ্রিল, ২০২৫) বিকাল সাড়ে ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্র সমাবেশ ও প্রাক্তন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ছাত্র সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি টিকলু কুমার দে এবং সালমান রাহাত।
সভাপতির বক্তব্যে মাহির শাহরিয়ার রেজা বলেন, "৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর শাসকের বদল হলেও শাসকের শ্রেণি চরিত্রের কোন পরিবর্তন হয় নাই। অভ্যুত্থানের চেতনা ফিকে হতে বসেছে। অভ্যুত্থানের ৮ মাস অতিক্রম হলেও জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি। এটি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা৷ শত শত সংস্কারের আলাপের ভিড়ে শিক্ষাখাতের সংস্কারের কোন আলাপ নেই। এটি মেনে নেওয়া যায় না। ছাত্র ইউনিয়ন তার জন্ম লগ্ন থেকেই স্বৈরাচার, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে এসেছে। মুক্তিযুদ্ধে ন্যাপ ও কমিউনিস্ট পার্টিকে সাথে মিলিতভাবে ২০ হাজার সদস্যের গেরিলা বাহিনী নিয়ে ছাত্র ইউনিয়ন লড়াই চালিয়ে এসেছে। ৭৩ বছরের পথচলায় ছাত্র ইউনিয়নকে ধ্বংস করবার বহু প্রচেষ্টা হয়েছে। কিন্তু যারা ছাত্র ইউনিয়নকে ধ্বংসের প্রচেষ্টা চালিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। ছাত্র ইউনিয়ন তার ইতিহাস অর্পিত দায়িত্ব নিয়ে একটি শোষণ-বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সকলের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মানের লড়াই চালিয়ে যাবে।"
ছাত্র সমাবেশ শেষে সমাবেশ স্থল থেকে শুরু হয়ে একটি র্যালী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশ স্থলে এসে শেষ হয়।
ছাত্র সমাবেশ পরবর্তীতে অপরাজেয় বাংলার পাদদেশেই প্রাক্তন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রাক্তন পুনর্মিলনীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এম. আকাশ, সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সামসুল আলম সজ্জন, খান আসাদুজ্জামান মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ এবং গাইবান্ধা জেলা সংসদের সাবেক সভাপতি মিহির ঘোষ।
পুনর্মিলনীতে সাংস্কৃতিক পরিবেশনা করেন ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাংস্কৃতিক সম্পাদক শাওন কুমার রায়, কেন্দ্রীয় সংসদের সদস্য মারিয়াম বিনতে হাসান ফারিন, চট্টগ্রাম জেলা সাংস্কৃতিক ইউনিয়নের সদস্য স্নেহেন্দু বণিক।
প্রাক্তন পুনর্মিলনীতে আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি তাহের উল্লা, লুনা নুর, এসএম শুভ, লাকী আক্তার, মেহেদী হাসান নোবেল, মো. ফয়েজ উল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক মনীষী রায়, ঢাকা মেডিকেল কলেজের সাবেক সাধারণ সম্পাদক ডা. শাকিল আখতার, ঢাকা মহানগর সংসদের সাবেক সাধারণ সম্পাদক বিকাশ সাহা, ফয়জুর মেহেদী, জয়পুরহাট জেলা সংসদের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম নান্নু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সজীব, খায়রুল হাসান জাহিনসহ বিভিন্ন জেলা সংসদের প্রাক্তন নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments