নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে থেকে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকালে আটোয়ারী উপজেলা পর্যায়ে শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। এ র্যালিতে নেতৃত্ব দেন, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সকলের শ্রদ্ধাবোধ ও সম্মান বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তোড়িয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবির।
সভায় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, এই শিক্ষক দিবসে আমি সর্ব প্রথম সেই সব শিক্ষকদের স্মরণ করছি, যাদের হাতে আমার প্রথম বর্ণমালা ও প্রথম অক্ষরটি শিখেছি। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একজন শিক্ষার্থী ক্লাসে যখন একজন শিক্ষকের বক্তব্য শোনে তখন সে শুধু বক্তব্যই শোনে না, শিক্ষকের প্রতিটি জিনিস সে অনুসরণ করে এবং তার মনের মধ্যে একজন আদর্শিক ব্যক্তিত্ব তৈরি করে। শিক্ষকদের দেখে শিক্ষার্থীরা যেন সেই আদর্শ ব্যক্তিত্বের দেখা পায়, আজকের এই শিক্ষক দিবসে সব শিক্ষকের মধ্যে এই জিনিসটি জাগ্রত হোক, তিনি সে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও বক্তব্য রাখেন, আলোয়াখোয়া তফশিলী স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, সাতখামার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব, সাতখামার ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক জিল্লুর হোসেন সরকার, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী প্রমুখ।
এছাড়াও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ র্যালি এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : রাতের আধাঁরে কৌশলে এক গৃহবধুর বসতঘরে ঢুকে ছিলো দুই বখাটে যুবক। এসময় জোরপূর্বক এক যুবক ওই গৃহবধুকে ধর্ষন করে। অপর যুবক ধর্ষনের চেষ্টাকালে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
সব মন্তব্য
No Comments