দাবি শিক্ষা
সংস্কার আন্দোলনের
স্টাফ রিপোর্টার ।। শিক্ষা ধ্বংসের চক্রান্তে
প্রণীত কাগজ কাটা, আলু ভর্তা, ডাল রান্না করার ‘টরেটক্কা’ মার্কা শিক্ষা কারিকুলাম অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক
শরিফুল ইসলাম শরিফ। আজ (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন
থেকে তিনি এ দাবি জানান। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ২০২১ সালের শিক্ষা কারিকুলাম
বাতিলের দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করে জাতীয় শিক্ষা সংস্কার ফোরাম ও সচেতন অভিভাবক
ফোরাম।
বর্তমান শিক্ষা কারিকুলামের
নেতিবাচক দিক তুলে ধরে মানববন্ধনে শিক্ষক শরিফুল ইসলাম আরো বলেন,“এই কারিকুলাম সামগ্রীকভাবে
একটা জাতিকে ধ্বংস করার অশুভ চক্রান্ত। শিক্ষা মানে প্রশ্ন থাকবে, পরীক্ষা থাকবে, থাকবে
মেধা যাচাইয়ের সুযোগ। কিন্তু এই শিক্ষা কারিকুলামে তা নেই। এখানে আছে কেবল কাগজ কাটা,
আর আলু ভর্তা-ডাল ভর্তা রান্না করা ও ঘর-বিছানা গোছানোর শিক্ষা। শিক্ষার্থীরা ক্লাস
না করে হইহুল্লোড় করে আর বাসায় গিয়ে পড়ার টেবিলে না থেকে মোবাইলে মেতে থাকে।”
তিনি বলেন, “প্রযুক্তি
নির্ভর বিজ্ঞান ভিত্তিক সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। যে শিক্ষা পদ্ধতিতে
শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরবে, বইয়ে চোখ রাখবে এবং শিক্ষা জীবন শেষে বাংলাদেশ সহ
সারা পৃথিবীতে জ্ঞানের আলো ছড়াবে।”
মানববন্ধনে শিক্ষা সংস্কার
ফোরামের পক্ষ থেকে শিক্ষা কারিকুলাম বাতিল, সহশিক্ষা কার্যক্রম চালু, গ্রেডিং পদ্ধতিতে ফলাফল ঘোষণা, কোচিং ও ভর্তি বাণিজ্য
বন্ধ, রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ ১০ দফা দাবি তুলে ধরেন। বক্তব্য রাখেন রাজধানীর
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments