স্টাফ রিপোর্টার: রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটনসহ মূল আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- রাব্বি (২০)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার (২০ আগস্ট ২০২৫) রাত আনুমানিক রাত ১২টা ৫ মিনিটে কামরাঙ্গীরচর থানা ব্যাটারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি উদ্ধার করা হয়।
কামরাঙ্গীচর থানা সূ্ত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ০১টা ১০ মিনিটে কামরাঙ্গীচর থানার একটি টহল টিম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পায় যে, কামরাঙ্গীরচর থানাধীন ৫৬ নং ওয়ার্ডের ব্যাটারীঘাট এলাকায় বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সামনে ময়লার স্তূপে একটি অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ময়লার স্তূপ থেকে একজন অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় কামরাঙ্গীচর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটির তদন্ত কালে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে উক্ত হত্যার ঘটনায় গ্রেফতারকৃত রাব্বির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় রাব্বির অবস্থান সনাক্ত করে কামরাঙ্গীচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত রাব্বি উল্লিখিত হত্যার ঘটনায় নিজে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রাব্বির ভাষ্যমতে, সে ও অজ্ঞাতনামা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সাব্বিরকে হত্যা করে তার মৃতদেহ গোপন করার জন্য ময়লার স্তূপে লুকিয়ে রাখে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments