পিরোজপুর অফিস: পিরোজপুরের কুমিরমারা-বেকুটিয়া সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী ৮ম সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার ভোরে (৩০ সেপ্টেম্বর) একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় সেতুর প্রবেশমুখের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। তবে এতে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে কুমিরমারা প্রান্ত থেকে বেকুটিয়া অভিমুখে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গেটসংলগ্ন রেলিংয়ে ধাক্কা দেয়। এতে রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায় এবং আশপাশের অংশেও ক্ষতি হয়।
খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপাতত অস্থায়ী বেষ্টনি স্থাপন করা হচ্ছে, যাতে চলাচলে কোনো ঝুঁকি না থাকে।”
স্থানীয়রা জানান, সেতুটি পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। তারা দ্রুত মেরামতের পাশাপাশি দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments