রংপুর অফিস : আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হয়েছে। আজ বুড়িমারী রেলওয়ে স্টেশনে ফিতা কেটে ট্রেনটির উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন। এর মাধ্যমে বুড়িমারী-ঢাকা রুটে বহুলপ্রত্যাশিত বাণিজ্যিক ট্রেন সার্ভিস চালু হল।
আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন উপলক্ষ্যে বুড়িমারী রেলওয়ে স্টেশনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান, বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিম অঞ্চলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, লালমনিরহাটের জেলাপ্রশাসক মোহাম্মদ উল্যাহ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম।
রেলওয়ে সূত্রে জানা যায়, বুড়িমারী এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮০৯) ঢাকা স্টেশন থেকে সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাবে এবং লালমনিরহাট স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এরপর ট্রেনটি লালমনিরহাট স্টেশনে লালমনিরহাট-বুড়িমারী-লালমনিরহাট রুটের ৪৫৫ নম্বর ট্রেনের সঙ্গে যুক্ত হবে। ট্রেনটি ৬টা ৫০ মিনিটে লালমনিরহাট স্টেশন থেকে ছেড়ে বুড়িমারী রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ৯টা ৪০ মিনিটে। অন্যদিকে বুড়িমারী কমিউটার (৪) ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে লালমনিরহাট স্টেশনে পৌঁছাবে রাত ৮টা ২৫ মিনিটে। লালমনিরহাট স্টেশনে ট্রেনটি যুক্ত হবে বুড়িমারী এক্সপ্রেস (৮১০) ট্রেনের সঙ্গে। ট্রেনটি লালমনিরহাট স্টেশন ত্যাগ করবে রাত ৯টা ১০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে সকাল ৭টায়।
বুড়িমারী এক্সপ্রেসের ৮১০ নম্বর ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন সোমবার। অন্যদিকে বুড়িমারী এক্সপ্রেসের ৮০৯ নম্বর ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার।
উল্লেখ্য, বুড়িমারী রেলস্টেশনে ওয়াশপিট নির্মাণ না হওয়া পর্যন্ত লালমনিরহাট রেলস্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments