সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ গণমুক্তি ইউনিয়ন জামালপুর জেলার উদ্যোগে মাদারগঞ্জে কেন্দ্রীয় নেতা শিবলুল বারী রাজুর নেতৃত্বে এক তরফা নির্বাচন,তফসিল বাতিল ও ফ্যাসিবাদী সরকার উচ্ছেদের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় গাবের গ্রাম চৌরাস্তার মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে মাদারগঞ্জ উপজেলা চত্বরে পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে ১০-১২ জন নেতাকর্মী গুরুতর আহত হয় এবং প্রশান্ত বর্মণ, রেজাউল ও ইমন আকন্দ নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গণমুক্তি ইউনিয়নের নেতা শিবলুল বারী রাজু বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে উপজেলা চত্ত্বরের দিকে আসতে ছিলাম সমাবেশ করবো চত্ত্বরে এসে। তারা বিনা উস্কানিতে আমাদের উপর অতর্কিত হামলা করে এবং ছেলেদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
গণমুক্তি ইউনিয়ন জামালপুর জেলার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় আহবায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে বলা হয়,জনমত উপেক্ষা করে দালাল নির্বাচন কমিশনকে দিয়ে আবারও জোরপূর্বক ক্ষমতায় আসার জন্য সরকার একতরফা তফসিল ঘোষণা করেছে। অন্যদিকে গণমুক্তি ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের মিছিল-মিটিংয়ে হামলা,গ্রেপ্তার করে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
বিবৃতিতে অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয় ।একইসাথে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবানও জানানো হয়।
পিরোজপুর অফিস: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর আগে নে ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জে আজ ১২ জুন শুক্রবার উপজেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেলা আনুমানিক ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে যাত্রা শুরু করলো ‘নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’। নড়াইল সদর হাসপাতাল রোডের আনোয়ারা আওয়াল কমপ্লেক্সের ২য় তলায় শুক্রবার দুপুরে এক জমকালো অনুষ্ঠান ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মো. আশরাফ শেখের বিরুদ্ধে। পরীক্ষার্থীরা অভিযো ...
সব মন্তব্য
No Comments