এস. এম সাব্বির হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রায় পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫৩ কেজি হরিণের মাংস ও সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে ধরা ৩১০ কেজি চিংড়িসহ বিনান্দ কুমার বৈদ্য নামে একজনকে অভিযান চালিয়ে আটক করেছে কয়রা থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১৯ জুলাই) ভোর রাতে থানার ওসি এবিএমএস দোহা (বিপিএম) এর নেতৃত্বে পুলিশের পৃথক অভিযানে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাশিরহাট এলাকা থেকে বিষ দেয়া চিংড়িসহ একজনকে আটক করে অন্যদিকে কয়রা সদর ইউনিয়নে ৪ নং কয়রা গ্রামের শাকবাড়িয়া খালের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় হরিণের মাংস উদ্ধার করা হয়।
জানা গেছে, আটক বিনান্দ ও একটি সিন্টিকেট নিষিদ্ধ সময়ে স্থানীয় জেলেদের সুন্দরবনে পাঠিয়ে বিষ দিয়ে মাছ শিকার করত। পরে মাছ সিন্ডিকেট চক্রের মাধ্যমে উপজেলার বিভিন্ন প্রান্তে মৎস্য আড়ৎ ও শুঁটকি মাছের খুঁটিতে বিক্রয় করত।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) জানান, সুন্দরবনসহ আশপাশের বিভিন্ন নদী-খালে বিষ দিয়ে মাছ আহরণ বন্ধ করতে পুলিশের কঠোর অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আমিসহ এসআই বাবুন , এসআই ইব্রাহিম, এসআই সবুজ ও কয়েকজন ফোর্স পৃথক অভিযান অভিযান চালাই। পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৫৩ কেজি হরিণের মাংস আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও ৩১০ কেজি চিংড়িসহ বিনান্দ কুমার বৈদ্যকে আটক করে আদালতে প্রেরণ করি।তিনি আরো জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লৈখ্য, গত ৫ জুলাই কালের কন্ঠ পত্রিকায় সুন্দরবনের মাছে বিষের ছোবল শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর বন বিভাগ নড়ে চড়ে বসে তার পর থেকে অভিযান অব্যাহত রাখে, তারপর থেকে এ পর্যন্ত বন বিভাগ ও পুলিশের অভিযানে বিষ দিয়ে ধরা ১০০০ কেজি চিংড়ি,২৫ টব নৌকা, ১০ জন আসামী,১ টি ইঞ্জিন ভ্যান, ৩ টি মটরসাইকেল জব্দ করা হয়। প্রশাসনের কঠিন তৎপরতা থাকলেও থামছে না নিষিদ্ধ সময়ে মাছ ধরা। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বেপোরোয়া হয়ে উঠেছে সিন্ডিকেট চক্রটি৷ মেতে উঠেছে সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ ধ্বংসে।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments