ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৮ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৫৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৯ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে পুলিশের হাতে ১ টি বিদেশি রিভলবার, ১ রাউন্ড গুলি, ৪ টি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে ১ টি চাইনিজ কুড়াল, ১ টি হাসুয়া, ১ টি জিআই পাইপ, ১ টি মনিটর, ১ টি সিপিইউ, ৬ টি মোবাইল ফোন উদ্ধার এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments