আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে চতুর্থ শ্রেনীর ছাত্রী (১১) ধর্ষণের অভিযোগে বাবুল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২২ জুন রবিবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রাম থেকে বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। বাবুল মিয়া ওই গ্রামের সুরুজ আলীর ছেলে। জানা গেছে, রবিবার রাতে বাবুল মিয়া স্থানীয় চতুর্থ শ্রেনীর ছাত্রীকে খালি ঘরে পেয়ে ওই ঘরে প্রবেশ করে ধর্ষণ করে। পরে ওই কিশোরীর ডাকচিৎকা আশপাশের লোকজন এসে তাকে আটক করে। খবর পেয়ে থানা পুলিশ বাবুল মিয়াকে আটক করে। এব্যাপারে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকালে আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments