মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় গোপালগঞ্জ জেলা বিসিক কার্যালয় শহরের পৌরপার্কে এ মেলার আয়োজন করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে গোপালগঞ্জ পৌর পার্কে প্রধান অতিথি হিসেবে এ মেলার শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন ও অতিরিক্ত পুলিশ সুপার মো: সাখাওয়াত হোসেন।
মেয়র শেখ রকিব হোসেন বলেন, বঙ্গবন্ধু মানস কন্যা বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ উদ্যোগ নিয়েছেন। এতে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। মানুষ স্বল্প পুঁজি দিয়ে বস্ত্র, পাট, চারু কারু, মৃৎ ও হস্ত শিল্পের কিছু উৎপাদন করে তা বাজারজাতের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি ) মো: গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের সহকারী ব্যবস্থাপক গৌরব দাস প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধনী শেষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমসহ অতিথিরা মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। মেলায় ৪০ টি স্টলে বিভিন্ন ধরনের দেশীয় পণ্য, ক্রাফট্স, ব্লক, বাটিক, বুটিক্স, পাট ও পাটজাত পণ্য, বাঁশের তৈরি বাঁশি ও আসবাবপত্র, পোড়া মাটির সামগ্রী, কসমেটিক্স পণ্য এবং খাদ্যদ্রব্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। এ মেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments