বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দি ইউকে ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২৭ ফেব্রুয়ারি সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দি ইউকে-এর সভাপতি দেওয়ান গাউস সুলতান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গবেষণার উন্নয়ন এবং অসচ্ছল শিক্ষার্থীদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনতে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের প্রতি আহবান জানান। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের লক্ষ্যে অসচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে।
বৃত্তিপ্রাপ্তরা হলেন- গনিতা রানী (ইংরেজি), উক্যনু মারমা (পরিসংখ্যান), দীপিকা সানা (আইন), রায় মিউ সিং মারমা (ফিন্যান্স), সুরভী মালাকার (প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স স্টাডিজ), রোদেলা রূপকথা (প্রাণিবিদ্যা), লালাছেন (ফার্মেসী), সোহাগ হোসেন (ভূতত্ত¡), ফারিহা জাহান (ফলিত রসায়ন ও কেমিকৌশল), ঐশী রানী মন্ডল (অঙ্কন ও চিত্রায়ণ), সুমাইয়া খাতুন সীমা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) এবং অংকিতা ইসলাম (ব্যবস্থাপনা)।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
সব মন্তব্য
No Comments