রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে জুই আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা মোজাম্মেল আকন্দ।
সংবাদ সম্মেলনে মোজাম্মেল আকন্দ (পিতা: মনজুরুল হক) বলেন, আমার মেয়ে জুই আক্তার, নবম শ্রেণির শিক্ষার্থী, বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ে। দীর্ঘদিন ধরে মোবারক (পিতা: আইজল মিয়া, গ্রাম: চকিয়াচাপুর, পেশা: অটোচালক), তাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিত। বিষয়টি মোবারকের বাবাকে জানালে মোবারক ক্ষিপ্ত হয়ে ওঠে।
তিনি আরও জানান, গত ১৯ জুন ২০২৫ রাত ৯টার দিকে মোবারক ও তার সহযোগী রানা মিয়া (পিতা: নজরুল), মনির (পিতা: হাবিবুল) ও আজহার (পিতা: আয়াত আলী) সহ মিলে তাদের বাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করে। এ সময় জুই ঘর থেকে বের হলে তারা মুখ চেপে ধরে অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সেদিন রাতেই তারা ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
চার দিন পর মোবারক তাদের স্ত্রীর মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পুলিশ অভিযান চালিয়ে জুইকে উদ্ধার করে এবং মোবারককে আটক করে আদালতে প্রেরণ করে।
কিন্তু গত ২৭ আগস্ট আদালতে জুইকে হাজির করা হলে আদালত তাকে পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণে পূর্বপরিকল্পিতভাবে অবস্থান নেয়া মোবারকের লোকজন হঠাৎ উকিল চেম্বারে ঢুকে মোজাম্মেল আকন্দের ওপর হামলা চালায় এবং জুইকে আবারও অপহরণ করে নিয়ে যায়।
পরিবারের দাবি, আমার মেয়ে জুই আকন্দকে দ্রুত উদ্ধার করে নিরাপদে আমাদের কাছে ফিরে দিতে হবে, মোবারক ও তার সহযোগিতা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া এ নিরাপত্তা ব্যর্থতা সুশ্রেষ্ঠ তদন্ত করতে হবে, আমাদের পরিবারকে যেকোনো ধরনের হুমকি ও ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে, আমরা আশা করি ও সংকৃষ্ট কৃতপক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং আমাদের মেয়ে জুই আকন্দকে নিরাপদে ফিরিয়ে দেবে।
এবিষয়ে জানতে চাইলে মোঃ হবিকুল মিয়া জানান যে তাদের মেয়ে কে তারা লুকিয়ে এখন আমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments