ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সেরা পাসপোর্টের খেতাব জিতে নিয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগ, দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট বিষয়ক ট্র্যাকিং সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে শীর্ষ ১০টি দেশের পাসপোর্টের একটি তালিকা দিয়েছে নোমাড। এই দেশগুলো হলো—
১. সংযুক্ত আরব আমিরাত
২. লুক্সেমবার্গ
৩. সুইজারল্যান্ড,
৪. আয়ারল্যান্ড,
৫. পর্তুগাল,
৬. জার্মানি
৭. চেক রিপাবলিক
৮. নিউজিল্যান্ড
৯. সুইডেন
১০. ফিনল্যান্ড
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হওয়ায় মোট ১৮১টি দেশে ভিসামুক্ত প্রবেশ, অন অ্যারাইভাল ভিসা সুবিধা ভোগ করবেন আমিরাতের পাসপোর্টধারীরা। এছাড়া বিভিন্ন দেশে ভ্রমণ কর থেকে অব্যাহতি সুবিধাও ভোগ করবেন তারা। সেই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব— অর্থাৎ নিজ দেশের পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রেও তারা অগ্রাধিকার পাবেন।
নোমাড ক্যাপিটালিস্টের তথ্য অনুযায়ী, এই সূচকে ৩৭ দশমিক ৫০ স্কোর পেয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১৮২তম স্থানে রয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় বিশ্বের ৪৯টি দেশে ভ্রমণ করতে পারেন।
নোমাড ক্যাপিটালিস্টের এই সূচকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ৪৩তম স্থানে রয়েছে। এছাড়া যুক্তরাজ্য ৩০তম এবং অস্ট্রেলিয়া ৩৯তম স্থানে রয়েছে।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments