বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের ট্রান্সক্রিপ্ট প্রদান সেবা সহজীকরণের লক্ষে ট্রান্সক্রিপ্ট সফ্টওয়্যার প্রবর্তন করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সেবা গ্রহণ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি ও আপিল নিষ্পত্তির লক্ষে তথ্য বাতায়ন (এপিএ লিংক) চালু করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২৯ জুন বুধবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ট্রান্সক্রিপ্ট সফ্টওয়্যার ও তথ্য বাতায়ন উদ্বোধন করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমানসহ সংশিøষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তথ্য বাতায়ন ও ট্রান্সক্রিপ্ট সফ্টওয়্যার প্রবর্তনের সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে ডিজিটালাইজেশনের আওতায় আনার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কাজে আরও গতিশীলতা আসবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সেবার মান বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা eco.du.ac.bd সাইটে লগইন করে অনলাইনে ট্রান্সক্রিপ্ট সেবা গ্রহণ করতে পারবেন। জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সেবা কার্যক্রম চালু করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন টিমের তত্ত্বাবধানে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস এবং কেন্দ্রীয় ভর্তি অফিস যৌথভাবে ট্রান্সক্রিপ্ট শাখা অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করেছে। এছাড়া, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটি এবং আইসিটি সেল যৌথভাবে তথ্য বাতায়ন (এপিএ লিংক) প্রস্তুত করেছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments