সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ওই ঘটনা ঘটে।
শনিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি রাত একটার দিকে সরিষাবাড়ী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরপরই ট্রেনের পেছনের বগিতে আগুন জ্বলে ওঠে। পরে ট্রেনটি রেলপয়েন্টে গিয়ে থেমে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তিনটি বগি পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ট্রেনের ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন।
সরিষাবাড়ী রেলস্টেশন মাস্টার আব্দুস সালাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাত একটার দিকে সরিষাবাড়ী স্টেশনে পৌঁছায়। রাত ১টা ১০মিনিটে ট্রেনটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের পেছনের বগিতে আগুন জ্বলে ওঠে। এ সময় ট্রেনটি স্টেশন পয়েন্টে থেকে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার রুহুল আমিন জানান, জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস নামক ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত দেড়টায় পুলিশের পাহারায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো শুরু করে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, সরিষাবাড়ী স্টেশনে যাত্রী নামার পরপরই চলন্ত ট্রেনে আগুন দেয়া হয়। এসময় ট্রেনে যাত্রী কম ছিল। কয়েকজন যাত্রী লাফ দিয়ে ট্রেন থেকে নামার সময় আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments