ডেস্ক রিপোর্ট: মহিমাময় মাহে রমজান আমাদের সামনে হাজির হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে। পূণ্যময় এই রমজানে বাংলাদেশসহ বিশ^ মুসলিম এর প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। রমজানের ফজিলতে মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সংহতি, ও সমৃদ্ধি কামনা করছি। এ উপলক্ষে দেশের সকল ধর্মাবলম্বী মানুষের প্রতি জানাচ্ছি আন্তরিক ভালোবাসা।
দেশবাসী ভাই ও বোনেরা,
মহান আল্লাহর পক্ষ থেকে মাহে রমজান আমাদের জন্য এক অতুলনীয় উপহার। মাহে রমজান হচ্ছে মাসব্যাপী পূণ্যেভরা অনুপম প্রশিক্ষণ। সিয়াম সাধনায় ধৈর্য, ত্যাগ, সহানুভূতি ও সহনশীলতার শিক্ষা নিহিত। রমজানের শিক্ষায় আমরা যেনো পরবর্তী মাসগুলো ইসলামের মহান আদর্শে দিনাতিপাত করতে পারি। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও ভালোবাসার শিক্ষা রয়েছে মাহে রমজানে। সিয়াম সাধনার পূর্ণ ফজিলতে সবার সকল অধিকার নিশ্চিত হবে। একইসাথে আমরা যেনো ব্যক্তি, রাষ্ট্র ও সমাজ জীবনে ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণীত হতে পারি। আমরা যেনো স্বজন ও প্রতিবেশীদের প্রতি কর্তব্যনিষ্ঠ হয়ে অসুস্থ, অনাহারি, রোগাক্রান্ত ও অসহায় মানুষের পাশে থাকি।
সরকারের প্রতি আহ্বান, রমজানে নিত্যপন্নের দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। সাধারণ মানুষ যেন স্বস্তিতে রমজান পালন করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করুন।
আপনাদের উন্নত, সমৃদ্ধ ও মঙ্গলময় ভবিষ্যৎ কামনা করছি-
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments