ডেস্ক রিপোর্ট:: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মিজোরামে স্ত্রী, সন্তান, নাতি-নাতনি নিয়ে বাস করতেন জিওনা চানা। তার পরিবারটিই ছিল সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় পরিবার। সেখানে আছে ৩৮ স্ত্রী, ৮৯ সন্তান ও ৩৩ নাতি-নাতনি।
রোববার বেলা তিনটায় মিজোরামের একটি হাসপাতালে মারা গেছেন জিওনা।এনডিটিভির খবরে বলা হয়, ৭৬ বছর বয়সে মারা গেলেন জিওনা। মিজোরামের বাকতাওং গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
টুইটারে জিওনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।
তিনি টুইট বার্তায় লিখেছেন, ‘শোকাহত হৃদয়ে জিওনাকে (৭৬) বিদায় জানাচ্ছে মিজোরাম। ৩৮ স্ত্রী, ৮৯ সন্তান নিয়ে তিনি বিশ্বের সবচেয়ে বড় পরিবারের কর্তা ছিলেন। এ পরিবারের কারণে তাদের গ্রাম ও মিজোরাম পর্যটকদের অন্যতম আগ্রহের জায়গা হিসেবে বিবেচিত হতো।’
১৯৪৫ সালের ২১ জুলাই মিজোরামে জন্ম নিয়েছিলেন জিওনা। মাত্র ১৭ বছর বয়সে তিনি প্রথম বিয়ে করেন। এরপর তিনি একে একে ৩৮ স্ত্রী ঘরে তোলেন। ঘর আলো করে আসে ৮৯ জন সন্তান। রয়েছে ৩৩ জন নাতি-নাতনি।
পাহাড়ি গ্রামে পুরো পরিবার নিয়ে একটি চারতলা বাড়িতে বসবাস করতেন তিনি। বাড়িতে তারা শতাধিক ঘরে থাকলেও সবাই একসঙ্গে রান্না করে খেতেন।
নিজস্ব সম্পদ আর অনুসারীদের দেয়া দানে বিশাল এই পরিবারটির খরচ চলে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments