পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিরোজপুর পিবিআইকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী উপজেলার কাকড়াবুনিয়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে এমাদুল হাওলাদার। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া চেক ব্যবহার করে দেশের বিভিন্ন আদালতে মামলা দায়ের এবং পরে সমঝোতার নামে মোটা অঙ্কের অর্থ দাবি করে সাধারণ মানুষকে হয়রানি করছে।একই অভিযোগ করেছেন ভুক্তভোগী জালাল হাওলাদারসহ আরও কয়েকজন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল সালাম জানান, গত ৬ জুলাই মামলাটি দায়ের করা হলে আদালত তা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। মামলায় উপজেলার বকসির ঘটিচোর গ্রামের মৃত মনোহর মিত্রের ছেলে শংকর ভূষণ মিত্র, পৌর শহরের গয়ালীপাড়া এলাকার শুধাংশু কর্মকারের ছেলে সঞ্জীব কর্মকার, অভনী ভূষণের ছেলে অসিম বাবু, কাকড়াবুনিয়া গ্রামের রবিউল হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এর আগে, গত ৩ জুলাই ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করে তাদের অভিযোগ তুলে ধরেন। একই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের কাছেও অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মঠবাড়িয়ার দুই সাংবাদিকের কাছেও একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তবে তারা দাবি করেন, নোটিশের খামের ভেতরে কোনো কাগজপত্র ছিল না। এ ঘটনায় গত ২৭ জুন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৭৩) করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তদের কর্মকাণ্ডের কারণে বহু মানুষ দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হয়েছেন এবং আর্থিক ও সামাজিক ক্ষতির মুখে পড়েছেন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরপরাধ মানুষকে হয়রানি থেকে রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments