আন্তর্জাতিক ডেস্ক: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে সৌদি আরবের নিরাপত্তা জোরদারে পাকিস্তান প্রায় ৮ হাজার সেনা, এক স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং চীনের তৈরি HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। তিনজন নিরাপত্তা কর্মকর্তা ও দুইজন সরকারি সূত্রের বরাতে রয়টার্স প্রথম এ তথ্য প্রকাশ করে।
পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার গোপন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এই মোতায়েন করা হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত ওই চুক্তিতে বলা আছে, যেকোনো একটি দেশ আক্রান্ত হলে অন্যটি তাকে প্রতিরক্ষা দেবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে এই চুক্তি সৌদি আরবকে পাকিস্তানের ‘পারমাণবিক ছাতার’ আওতায় নিয়ে আসে।
সূত্রগুলো জানায়, এপ্রিলের শুরুতে পাকিস্তান প্রায় ১৬টি বিমানের একটি পূর্ণ স্কোয়াড্রন সৌদি আরবে পাঠায়। এর বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 যুদ্ধবিমান। পাশাপাশি দুই স্কোয়াড্রন ড্রোন ও চীনা HQ-9 দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানো হয়েছে। সব সরঞ্জাম পাকিস্তানি সেনারা পরিচালনা করছেন এবং এর অর্থায়ন করছে সৌদি আরব।
মোতায়েনকৃত ৮ হাজার সেনার বাইরে প্রয়োজনে আরও সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ইসলামাবাদ। সরকারি একটি সূত্র জানায়, গোপন চুক্তিতে সর্বোচ্চ ৮০ হাজার পর্যন্ত পাকিস্তানি সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েনের সুযোগ রাখা হয়েছে। দুই নিরাপত্তা কর্মকর্তার মতে, ইরান সংঘাতের সময় মোতায়েন হওয়া সেনা ও বিমানবাহিনীর সদস্যরা মূলত পরামর্শ ও প্রশিক্ষণের ভূমিকায় থাকবেন। তবে তিনজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, এর আগে থেকেই সৌদিতে হাজার হাজার পাকিস্তানি সেনা যুদ্ধ ভূমিকায় মোতায়েন ছিল। এবারের মোতায়েন ‘শুধু প্রতীকী নয়, বরং যুদ্ধসক্ষম’ বলে উল্লেখ করেছেন তারা।
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদির জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত হানা এবং এক সৌদি নাগরিকের মৃত্যুর পর রিয়াদ পাল্টা হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় পাকিস্তান বিমান পাঠায়। এরপর ইসলামাবাদই যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়। ৮ এপ্রিল ইসলামাবাদের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয় তা এখনও কার্যকর আছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ১২ এপ্রিল এক বিবৃতিতে জানায়, পাকিস্তানি যুদ্ধবিমান ও সহায়ক বিমান কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে পৌঁছেছে। মন্ত্রণালয় বলছে, এর উদ্দেশ্য ‘যৌথ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও আঞ্চলিক স্থিতিশীলতা সমর্থন’। তবে পাকিস্তানের সামরিক বাহিনী, পররাষ্ট্র দপ্তর এবং সৌদি সরকারের মিডিয়া অফিস এই মোতায়েন নিয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
বিশ্লেষকরা বলছেন, এত বড় মাত্রার মোতায়েন পাকিস্তান-সৌদি কৌশলগত সম্পর্কে ‘মাইলফলক’ এবং এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। দুই দেশের সামরিক সহযোগিতা কয়েক দশকের পুরনো হলেও যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ও হাজার হাজার সেনা একসঙ্গে পাঠানোর ঘটনা এই প্রথম।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ‘কিল লিস্টে’ তিনি এক নম্বরে আছেন এবং যেকোনো সময় প্রাণ হারাতে পারেন। ন্যাটো সম্মেলনে তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট ...
সব মন্তব্য
No Comments