ডেস্ক রিপোর্ট: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিন্মচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে খেপুপাড়ার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করছে। আবহাওয়াবিদ ড. মো আবুল কালাম মল্লিক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, গভীর নিন্মচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আজ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। এবং দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকায় ও সমুদ্র বন্দসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
ডেস্ক রিপোর্ট: আজ ১০ নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর গুলিস্তানের জি ...
সব মন্তব্য
No Comments