স্টাফ রিপোটার: জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের অধিকার আদায়ের সংগ্রামে সাহস যোগায়। মহান মুক্তিযুদ্ধ শোষণ ও বঞ্চণা মুক্ত একটি সমাজ গঠনে অনুপ্রেরণা হয়ে আছে। যে উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, আমরা সেই উদ্দেশ্য বাস্তবায়নে সংগ্রাম করছি। একাত্তরের স্বাধীনতা সংগ্রাম বিশে^র নির্যাতিত-নিপিড়িত মানুষকে আজীবন পথ দেখাবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বো।
এ সময় জাতীয় পার্টির কো-চেয়াম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে আমরা মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপোষ করবো না। জাতীয় পার্টি মানুষের আশা-আকাংখা বাস্তবায়ন করতে রাজনীতি করছে। আমরা গণমানুষের সকল অধিকার নিশ্চিত করতেই রাজনীতি করছি।
আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভায় তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কো-চেয়ারম্যান ও ঢাকা জেলা সভাপতি এডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের এমপি, উপদেষ্টা ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক ইস্রাফিল খোকন, আইনজীবী ফেডারেশনের সহ সভাপতি এডভোকেট লাকী আখতার, জহিরুল হক জহির, জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক হেনা খান পন্নি, ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, কৃষক পার্টির সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম আশরাফুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জাতীয় উলামা পার্টির সদস্য সচিব এসএম আল জুবায়ের, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, তরুণ পার্টির সভাপতি জাকির হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মোড়ল জিয়াউর রহমান, জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক আশরাফ খান, জাতীয় মোটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন, সদস্য সচিব আব্দুর রহিম, হকার্স পার্টির সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদ নিজাম, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সহ সভাপতি মোতালেব হোসেন, গোলাম কাদির, পল্লীবন্ধু পরিষদ আহ্বায়ক ড. নুরুল আজহার শামীম, পেশাজীবী সমাজ এর আহ্বায়ক ড. মোস্তাফিজুর রহমান আকাশ, যুগ্ম সদস্য সচিব বাহারুল ইসলাম, ঢাকা জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাহাদুর ইসলাম ইমতিয়াজ ও আবুল হাসনাত প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments