ডেস্ক রিপোর্ট: ২০০৭ এবং ২০১০ সালে এনবিআর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর নির্ধারণ করে। এই প্রস্তাবিত আয়কর বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন গড়ে ওঠে , প্রজ্ঞাপন দুটিকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে প্রায় অর্ধশত রিট হয়। কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আদায় বৈধ বলে সম্প্রতি রায় দিয়েছে – যা শিক্ষার অধিকার ও ছাত্র স্বার্থ বিরোধী।
এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যুক্ত বিবৃতিতে বলেন, “ এই রায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করবে। যাই বলা হোক না কেন, বাস্তবে শিক্ষার্থীদের ওপর খরচের বোঝা চাপিয়েই করের টাকা সমন্বয় করা হবে। বিশ্ববিদ্যালয়গুলো নামে-বেনামে বিভিন্ন রকমের ফি নেয়, এটি সামনের দিনে আরও প্রকট হবে। এতে শিক্ষা ব্যয় আরও বাড়বে, অনেক শিক্ষার্থী পড়তে পারবে না।”
নেতৃবৃন্দ আরও বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো 'বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০' এর আওতাধীন। এই আইনে ট্রাস্টের অধীনে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবেই বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়গুলো দিনের পর দিন মুনাফা লাভের কারখানায় পরিনত হয়েছে । বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর লাভের লাগাম টেনে না ধরে দেশের সর্বোচ্চ আদালতের কর আদায়ের এই সিদ্ধান্ত সারাদেশের গণতান্ত্রিক চেতনাসম্পন্ন- শিক্ষানুরাগী মানুষকে নিরাশ করেছে। রাষ্ট্রের দায়িত্ব জনগণের শিক্ষার অধিকার নিশ্চিত করা। সরকার এই দায়িত্ব অস্বীকার করে, উচ্চ শিক্ষাকে ক্রমেই বানিজ্যিকীকরণ- বেসরকারীকরণ করছে। কর আদায়ের মধ্য দিয়ে এটি আরও তীব্র হবে।”
নেতৃবৃন্দ এই রায় প্রত্যাহারের দাবি জানান। একই সাথে শিক্ষার অধিকার বিরোধী এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংগঠিত ছাত্র আন্দোলন গড়ে তোলার আহবান জানান।”
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments