ব্রিকস হলো জোটনিরপেক্ষ আন্দোলনের উত্তরাধিকারী - ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা
সামসুল আলম সজ্জন: ব্রিকস জোটের অন্তর্ভুক্ত উন্নয়নশীল দেশগুলির প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "আমেরিকা-বিরোধী নীতি" মেনে চলা যেকোনো দেশের উপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হবে।
রবিবার (৬ জুলাই) ব্রাজিলে এই গ্রুপের নেতারা একটি শীর্ষ সম্মেলন শুরু করেছেন।
G7 এবং G20 গ্রুপের মতো ফোরামগুলির বিভক্তি এবং মার্কিন রাষ্ট্রপতির "আমেরিকা ফার্স্ট"-এর মতো সমস্যাজনক দৃষ্টিভঙ্গির কারণে বিশ্বব্যাপী উন্নয়ন বাধাগ্রস্ত হওয়া, সহিংস-সংঘাত এবং বাণিজ্য যুদ্ধ ছড়িয়ে পড়ার মতো বিপর্যস্ত বৈশ্বিক বাস্তবতা নিরসনকল্পে বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে ব্রিকস একটি কার্যকর ও ফলপ্রসু ভূমিকা রাখতে পারে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রিও ডি জেনিরোতে ব্রিকস শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে, ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা এই জোটকে শীতল যুদ্ধের সময়কালীন জোটনিরপেক্ষ আন্দোলনের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, "ব্রিকস হলো জোটনিরপেক্ষ আন্দোলনের উত্তরাধিকারী"। বৈশ্বিক নেতাদের উদ্দেশ্যে লুলা আরো বলেন, "বহুপাক্ষিকতা আক্রমণের মুখে হলেও, আমাদের স্বায়ত্তশাসন এখনও আমাদের নিয়ন্ত্রণেই আছে।"
রবিবার (৬ জুলাই) বিকেলে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে গ্রুপটি সতর্ক করে দিয়েছে যে শুল্ক বৃদ্ধি বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে, ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে তাদের সমালোচনা অব্যাহত রয়েছে।
এর কয়েক ঘন্টা পরে ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘কোনো দেশ ব্রিকসের আমেরিকাবিরোধী নীতিকে সমর্থন করলে তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই কথার কোনো হেরফের হবে না।’
যদিও ট্রাম্প তার পোস্টে "আমেরিকা-বিরোধী নীতি" বিষয়টি সম্পর্কে স্পষ্ট করেননি।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সদস্য দেশগুলোর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তার কোনো জবাব দেয়নি।
বার্তাসংস্থা রয়টার্স-এর তথ্য সূত্র অনুযায়ী, ট্রাম্প প্রশাসন উল্লেখযোগ্যভাবে "প্রতিশোধমূলক শুল্ক আরোপের" জন্য তাদের নির্ধারিত সময়সীমা ৯ জুলাই’র আগেই বিভিন্ন দেশের সাথে কয়েক ডজন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চাইছে।
ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা শনিবার (৫ জুলাই) ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে করা এক মন্তব্যে ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলোর ক্রমবর্ধমান সুরক্ষানীতির বিষয়ে সতর্ক করে বলেন, ব্রিকস দেশগুলি এখন বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যা এবং মোট অর্থনৈতিক উৎপাদনের ৪০%-এর প্রতিনিধিত্ব করে।
উল্লেখ্য প্রথম ব্রিকস গ্রুপ ২০০৯ সালে তাদের প্রথম শীর্ষ সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের নেতাদের একত্রিত করেছিল। ব্লকটি পরে দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করেছিল এবং গত বছর মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছিল। এটি ইন্দোনেশিয়াকে অন্তর্ভুক্ত করে নেতাদের প্রথম শীর্ষ সম্মেলন।
৩০টিরও বেশি দেশ পূর্ণ সদস্য অথবা অংশীদার হিসেবে ব্রিকসে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে বলে ধারণা করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ‘কিল লিস্টে’ তিনি এক নম্বরে আছেন এবং যেকোনো সময় প্রাণ হারাতে পারেন। ন্যাটো সম্মেলনে তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট ...
সব মন্তব্য
No Comments