ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২৪ মে বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, প্রতিবছর বাজেট আসে বাজেট যায়। বড়লোক আরো বড়লোক হয়, গরিব আরোও গরিব হয়। করোনাকালীন সময়ে সরকারের যখন গ্রামীণ মজুরসহ ‘দিন এনে দিন খাওয়া’ মানুষদের জন্য বেশী বরাদ্দ করে তাঁদের ঘরে খাবার, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করার কথা ছিল তখন দেখা গেছে সরকারের লোকজন এসব মানুষের জন্য সরকারি যৎসামান্য বরাদ্দ লুটেপুটে নিয়েছে। বাজেটে গরিব মানুষের জন্য রেশন, ‘১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি’ চালু ও ন্যায্য মজুরি, বয়ষ্কদের পেনশন, বিধবা-প্রতিবন্ধি-স্বামী নিগৃহীতাদের ভাতার পরিমান বৃদ্ধি, বিনামূল্যে চিকিৎসা, ক্ষেতমজুরদের সন্তানদের শিক্ষা ও কাজের ব্যবস্থা নিশ্চিত করার জন্য পৃথক বরাদ্দ রাখার দাবি জানান।
ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীণ সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি জননেতা মুজাহিদুল ইসলাম সেলিম, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সহ সাধারণ সম্পাদক অর্ণব সরকার বাপ্পী, কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, সুখেন্দু সূত্রধর, টিইউসি নেতা মেহেদী হাসান নোবেল। সমাবেশ পরিচালনা করেন নির্বাহী কমিটির সদস্য মোতালেব হোসেন।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
সব মন্তব্য
No Comments