উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে আসন্ন ১৫ জুন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ নজরুল ইসলাম মাঝি ও স্বতন্ত্র প্রার্থী শাকিল মাহমুদ বাচ্চু,মোঃ আবুল কালাম সরদার মনোনয়নপত্র দাখিল করেন। এরপর ২৩মে স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সড়ে দাড়ান। নির্বাচনের মাঠে কোন প্রার্থী না থাকায় আওয়ামীলীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ নজরুল ইসলাম মাঝি বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুর রশিদ শেখ জানান আওয়ামীলীগের ১জন চেয়ারম্যান প্রার্থী ও ২জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে এবং মনোনয়নপত্র দাখিল করেন। অবশেষে ২৩ মে স্বতন্ত্র ২ প্রার্থীই তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনে কোন চেয়ারম্যান প্রার্থী না থাকায় আওয়ামীলীগের প্রার্থী বিনাপ্রতিন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মাঝি বিনাপ্রতিদন্ধীতায় নির্বাচিত হওয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ শিকারপুর ইউনিয়নবাসী শূভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments