যশোর অফিস: বেনাপোলে ভাড়া বাসা থেকে হাজী মোজাফফর রহমান (৫৫) নামের এক ডিম ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে রহস্যজনক বলছে বেনাপোল পোর্ট থানা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
মঙ্গলবার সকালে বেনাপোলের সাদীপুর খেয়াঘাটপাড়ার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোজাফফর রহমানের বাড়ি নারায়ণগঞ্জে। দীর্ঘদিন ধরে তিনি বেনাপোল এলাকায় ডিমের ব্যবসা করতেন এবং স্থানীয় ব্যবসায়ী মহলে পরিচিত ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে তাকে দেখা যায়নি। ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় সন্দেহ হয় আশপাশের লোকজনের। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানা জানিয়েছে, মৃত্যু স্বাভাবিক নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাজী মোজাফফর রহমান শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার মৃত্যুতে ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমেছে।
আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: মোঃ রাশেদুজ্জামান রাশেদ পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় ২নং আসামি ও ভুক্তভোগীর শ্বশুর মোঃ দেলোয়ার হোসে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিল ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বারিধারা এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রগতি সরণির বারিধারা জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি সাভার-ন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর মডেল থানাধীন পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।মির ...
সব মন্তব্য
No Comments