আনিছ আহমেদ শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কয়েকটি গ্রামে পাহাড়ি ঢলে গৃহহারা মানুষ আর্থিক সংকটে ঘুরে দ্বারাতে পারছেন না।বিধ্বস্ত ঘরগুলো পুনর্নির্মাণ করে একটু মাথা গোজার ঠাই করে তুলতে পারছেনা।
ফলে মানবেতর জীবনযাপন করছেন গৃহহীন কয়েকশত পরিবার। তারা টাকা পয়সার অভাবে নতুন করে বিধ্বস্ত ঘর-বাড়ী নির্মাণ করতে না পেরে অনেকে খোলা আকাশের নিচে, আবার অনেকেই অন্যের বাড়ি ঘরে আশ্রয় নিয়েছেন।
জানা গেছে, গত ৪ অক্টোবর উপজেলার মহারশি ও সোমেশ্বরী নদীর উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে হাজারেরও বেশি কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে এতে হতদরিদ্র শতাধিক আদিবাসী পরিবারসহ সম্পূর্ণ ও আংশিক ১৫ শ পরিবার গৃহহীন হয়ে পরে।
সরেজমিনে অনুসন্ধানে বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, অর্থশালী গৃহহীনরা কোনভাবে ঘুরে দ্বারাতে সক্ষম হলেও হতদরিদ্র গৃহহীন পরিবারের লোকজন এখনো ঘুরে দ্বারাতে পারেনি।
উপজেলার বারোয়ামারি গ্রামের নির্দেশ সাংমা, বলেন, তার একটি থাকার ঘর পাহাড়ি ঢলে বিধ্বস্ত হয়। বনিন মারাকরের ৪টি ঘর হয়েছে। , মরিয়মনগর গ্রামের বিধবা নারি বনিতা চিরান এর ২টি ঘর প্রদিন চিরানের ২ টি ঘর মরিয়ম নগর গ্রামের বনিতা রাকসামের একটি ঘর, মাহিমা সাংমার একটি ঘর ও দুধনই গ্রামের আকবর আলীর ৪টি ঘর বিধ্বস্ত হয়েছে।
তিনি একজন শ্রমিক টাকা পয়সার অভাবে ঘরগুলো সংস্কার করতে পারেননি। অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। দুধনই গ্রামের সুলতান মিয়ার একটি ঘর। রেনু মিয়ার ৩ টি ঘর, ছালামের ১টি ঘর, বিধবা নারি ফতে বেগমের ১টি ঘর,ছানোয়ারের ২টি ঘর বিধ্বস্ত হয়েছে।
হতদরিদ্র এসব গৃহহীন পরিবারের লোকজন তাদের ঘর-বাড়ী পুনর্নির্মাণের জন্য সরকারের পাশাপাশি দেশও দেশের বাইরের সুহৃদয় বান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্তসহ ১৫০০ পরিবার গৃহহীন হয়েছে।
তিনি বলেন তাদের আর্থিক সহায়তা দিতে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে।
গৃহ নির্মাণ সামগ্রী বরাদ্দ পাওয়া গেলে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments