সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ প্রচন্ড তাপদাহের মধ্যে গ্রামে বিদ্যুৎ না থাকার বিষয়ে কোনো আশার খবর দিতে পারেনি বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সচিব হাবিবুর রহমান। তবে সোলার পাওয়ার প্লান্ট স্থাপন হলে লোডশেডিং কমবে এমনটা আশাবাদী সচিব।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে জামালপুরের ইসলামপুর ও মাদারগঞ্জে উপজেলায় সৌর বিদ্যুতের প্লান্ট স্থাপনের জায়গা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
এসময় সচিব জানান, চাহিদার তুলনায় উৎপাদন কম থাকার কারনে লোডশেডিং হচ্ছে। তবে তাপদাহ কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। বোরো আবাদের অঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়া সব জায়গায় সমানভাবে লোডশেডিংয় হচ্ছে।
সচিব হাবিবুর রহমান আরো বলন, চরের মধ্যে সোলার পাওয়ার প্লান্ট স্থাপন হলে আগামীতে লোডশেডিং কমবে বলে আশা করেন তিনি।
অপরদিকে মাদারগঞ্জে জায়গা পরিদর্শণের সময় সোলার প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একনেক সভায় 'শেখ হাসিনা সোলার পার্ক নামে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল। পরে শেখ হাসিনা সোলার পার্ক নাম বাদ দিয়ে মাদারগঞ্জ ১শ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি পাশ হয়।
সূত্র থেকে আরও জানাযায়, প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫১১ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩১৯ কোটি ৪০ লাখ টাকা, ঋণ থেকে ১ হাজার ১১৬ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৭৭ কোটি টাকা ব্যয় করা হবে।
এ সময় বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ পিডিবি, পল্লী বিদ্যুৎতের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
সব মন্তব্য
No Comments