ডেস্ক রিপোর্ট: চাঁদপুরে অসুস্থ লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার ( ০৫ আগস্ট ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৪ আগস্ট ২০২৫ তারিখ সোমবার জনৈক এক মুমূর্ষু ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য লঞ্চ যোগে বরিশাল হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা সাড়ে ৬ টায় লঞ্চটি হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেন সিলিন্ডারের গ্যাস কমে যাওয়ায় উক্ত ব্যক্তির জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ লঞ্চে থাকা তার নিকটাত্মীয় নতুন আরেকটি অক্সিজেন সিলিন্ডারের জন্য কোস্ট গার্ডের শরণাপন্ন হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করে। পরবর্তীতে নতুন গ্যাস সিলিন্ডারটি সংযুক্তির মাধ্যমে রোগীকে ঝুঁকিমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments