মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: আগামী জাতীয় নির্বাচন ঘিরে গণভোট ছাড়া সংবিধান ও সনদে পরিবর্তনের মতো কর্মকাণ্ডের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ তুলে সাভারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।
শনিবার বিকালে সাভার পৌর ছাত্রদলের নেতা তাজ খান নাঈমের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা বলেন, “গণভোট বা জনগণের অনুমোদন ছাড়াই রাষ্ট্রীয় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা গণতন্ত্রের পরিপন্থী। জনগণের অজান্তে কোনো আন্তর্জাতিক সনদ বা চুক্তি সংশোধনের প্রচেষ্টা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গভীর হুমকি।”
তারা আরও বলেন, “ছাত্রদল সবসময় গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় মর্যাদা রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তরুণ প্রজন্মই হবে প্রতিরোধের মূল শক্তি।”
প্রতিবাদ কর্মসূচিতে সাভার পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments