স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীনতার পর থেকে এই জাতিকে বিভক্ত করে দেশে বিভাজন সৃষ্টি করেছে। আওয়ামী লীগ নিজেরা নিজেরা নির্বাচন ছাড়া কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতায় আসতে পারবেনা। আওয়ামী লীগ কখনো দেশের মানুষকে নিয়ে গণতন্ত্রকে নিয়ে চিন্তা করে না তারা শুধু নিজেদের নিয়ে চিন্তা করে যেটা আমরা স্বাধীনতার পরেই দেখেছিলাম।
তিনি বলেন, তারা এই দেশে দুর্ভিক্ষ এনেছিল। দেশের ব্যাংকগুলো ধ্বংস করা হয়েছে অথচ তাদেরকে আইনের আওতায় আনা হয়নাই। বেগম জিয়া দুই কোটি টাকা ট্রান্সফার করেছে এতেই তার জেলে আটক রাখা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে দিল্লির নির্বাচন দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংকট উত্তরণে গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটা সেক্টর দখল করেছে, দলীয়করণ করেছে। আওয়ামীলীগ দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাতে চাই আর সেই সুযোগে তারা ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকতে চাই। ভারত মুক্তবাজার অর্থনীতি কাজে লাগাই কিন্তু আমাদেরকে সেটা করতে দিবে না। ভারত বাংলাদেশে যেভাবে ওপেন ব্যবসা করে আমাদেরকে ভারতের সেভাবে করতে দেবে না।
তিনি বলেন, ভারতের নির্বাচন নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নাই কিন্তু ভারত যে আমাদের নির্বাচন নিয়ে মাথা ব্যাথা করে এইটা নিয়ে আমাদের কথা আছে। ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক বাংলাদেশের প্রতি তাদের আধিপত্য থাকবেই।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছিল সেজন্য তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু তারা নগ্নভাবে বাংলাদেশের সমস্ত বিষয়ের উপর হস্তক্ষেপ করবে এটা কোনক্রমেই মেনে নেয়া যায় না।
তিনি বলেন, দেশের জনগণ আজ বলে শেখ হাসিনা ক্ষমতায় আছে কিন্তু দেশ চালায় তো ভারত। আওয়ামী লীগের সাথে যারা আছেন তাদেরকে বলব আওয়ামী লীগ থেকে অপমান ছাড়া কিছুই পাবেন না। জনগণের সরকার যদি ক্ষমতায় না থাকে তাহলে দেশের জনগণ কোথাও সুযোগ সুবিধা পায় না। আমাদের অধিকার আদায়ের জন্য গণঅভ্যুত্থানের বিকল্প নাই। তাই আসুন সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে দেশের জনগণের অধিকার আদায় করি।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অহিদুজ্জামান দিপু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি(জাগপা)এর সহ সভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্নু সদস্য সচিব ব্যারিস্টার আসাদুর রহমান ফুয়াদ, মুক্তিযোদ্ধাদলের সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments