ইবি প্রতিনিধি : অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ফের তিনদিনের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। এর আগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা করে।
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ওই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ২৫ জুন থেকে ২৭ জুন প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করবে। তবে পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
সোমবার (২৪ জুন) ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কর্মবিরতি সহ তিন দফা দাবীর বিষয়ে জানানো হয়।
তাদের অপর দাবিগুলো হলো- প্রতিশ্রুতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভূক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন।এদিকে কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন এক ঘন্টা অবস্থান কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ২৪শে জুন ২০২৪ তারিখের মধ্যে ১৩ই মার্চ ২০২৪ তারিখ জারিকৃত 'প্রত্যয় স্কিম' সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে আগামী ২৫, ২৬ ও ২৭ জুন ২০২৪ অর্থদিবস কর্মবিরতি পালিত হবে তবে পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। এরপর ৩০ জুন ২০২৪ পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে এবং এদিনও পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। এছাড়াও ১লা জুলাই ২০২৪ তারিখ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে।
এ বিষয়ে ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। আগামী ৩০ জুলাই আমরা দিনব্যাপী কর্মবিরতি পালন করবো। পরীক্ষাসমূহ এর আওতার বাইরে থাকবে। এতেও দাবি না মানা হলে আমরা পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি করবো৷ ক্লাস-পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম আমরা বর্জন করবো।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments